ঢাকাSaturday , 10 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলেকে প্রকাশ্যে আনলেন শহিদ-মিরা

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রায় আড়াই মাস পর ছেলেকে প্রকাশ্যে আনলেন শহিদ কাপুর ও মিরা কাপুর। প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ করলেন তারা।
ইনস্টাগ্রামে ছেলে জেইনের একটি ছবি প্রকাশ করেছেন মিরা। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো ওয়ার্ল্ড’। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে ছবিটি।
এর আগে ছেলের নাম জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে শহিদ কাপুর লিখেছিলেন, ‘জেইন কাপুর এসে আমাদের পূর্ণতা দিয়েছে। শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। সবার জন্য ভালোবাসা।’
অনেক জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ সালের ৭ জুলাই মিরাকে বিয়ে করেন শহিদ কাপুর। ২০১৬ সালের ২৬ আগস্ট এ দম্পতির মেয়ে মিশার এবং চলতি বছর ৫ সেপ্টেম্বর তাদের পুত্র সন্তানের জন্ম হয়।