ঢাকাSaturday , 10 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাকিস্তানের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ১২ ওয়ানডে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের মুখ দেখল পাকিস্তান। নিউজিল্যান্ডকে শেষ কবে ওয়ানডেতে হারিয়েছিল পাকিস্তান? ক্রিকেটপ্রেমিদের জন্য এ যেন এক কঠিনতম প্রশ্ন? ২০১৪ সালের ১৪ ডিসেম্বর, শারজাহতে পাকিস্তান ১৪৭ রানে জিতেছিল কিউইদের বিপক্ষে। এরপর টানা ১৩ ওয়ানডের ১২টিতেই হার। মাঝে একটি ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল ‍বৃষ্টিতে।
পাক্কা চার বছর পর হারের বৃত্ত থেকে বের হলো পাকিস্তান। শুক্রবার আবু ধাবিতে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটে। অসাধারণ বোলিংয়ের পর টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনল সরফরাজ আহমেদরা।
বোলাররা পাকিস্তানকে দিয়েছিলেন জয়ের ভিত। টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২০৯ রান তুলে নিউজিল্যান্ড। সফরকারীদের ইনিংসের শুরুটা ভালো হলেও মিডল অর্ডার ভেঙে যায় সহজেই। দ্রুত উইকেট হারিয়ে অল্পরানে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। দলের হয়ে একা লড়ে যান রস টেলর। তার ৮৬ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১২০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৮৬ রান করেন টেলর। এছাড়া মার্ক নিকলস ৬৩ বলে করেন ৩৩ রান।
ম্যাচসেরা নির্বাচিত হওয়া শাহীন শাহ আফ্রিদি ৯ ওভারে ৩৮ রানে পেয়েছেন ৪ উইকেট। ২টি উইকেট পেয়েছেন হাসান আলী। ২১০ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান জয় পেয়েছে হেসেখেলেই। পেসার ফার্গুসনের বল হেলমেটে আঘাত করলে মাঠ ছাড়েন ওপেনার ইমাম-উল-হক। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পিসিবি জানিয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত আছেন।
সঙ্গী হারালেও থেমে থাকেননি ফখর জামান। ৮৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে জিতিয়েছেন সহজেই। তিনে নামা বাবর আজমের ব্যাট থেকে আসে ৪৬ রান। দলীয় ১৫৫ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতে ফার্গুসনের বলে আউট হন ফখর। স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই আউট হন বাবর। ডানহাতি এ ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি মিস করেন ৪ রানের জন্য।
এরপর শোয়েব মালিক (১০) ও সরফরাজ আহমেদ (১৩) দ্রুত আউট হলেও পাকিস্তান জয় পেয়েছে সহজেই। হাফিজ ২৭ ও শাদাব খান ২ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। রোববার একই মাঠে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।