ঢাকাFriday , 9 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবিতে ভর্তি পরীক্ষা শনিবার

Link Copied!

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। এদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৬টি কেন্দ্রের ২৩৯টি কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এক ঘণ্টার পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্বশেষ পাঠ্যক্রম অনুসরণে জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে মোট একশটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। পরীক্ষার্থীরা কেবল এফএক্স-১০০ এবং এফএক্স-৫৭০ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
এ বছর মোট ১২৩০ সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১২ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি সিটের বিপরীতে প্রায় ১০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।
বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আতিকুর রহমান জানিয়েছেন, ক্যাম্পাসের যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করে ভর্তি পরীক্ষা কমিটি। এছাড়া বিস্তারিত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।