ঢাকাFriday , 9 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বৈত চরিত্রে সামান্থা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। এর মধ্যে ‘মিস গ্র্যানি’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করবেন সামান্থা। দাদি ও নাতনির দুই চরিত্র রূপায়ন করবেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
দক্ষিণ কোরিয়ার ব্যবসাসফল সিনেমা ‘মিস গ্র্যানি’। তেলেগু ভাষায় এটি রিমেক হচ্ছে। এতে সামান্থা ও নাগা সুরিয়া একসঙ্গে অভিনয় করবেন। সুরিয়াকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এটি পরিচালনা করবেন নন্দিতা রেড্ডি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন সুরেশ বাবু ও সুনিতা। আগামী ডিসেম্বর থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সামান্থা বর্তমানে তেলেগু ভাষার রোমান্টিক-কমেডি ঘরানার একটি সিনেমার শুটিং করছেন। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘মজিলি’ এতে স্বামী নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এছাড়াও তামিল ভাষার ‘সুপার ডিলাক্স’ সিনেমার কাজও তার হাতে রয়েছে।