ঢাকাFriday , 9 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ফায়ার ব্রিগেড’ নিয়ে আসছেন বুবলী

Link Copied!

বিনোদন প্রতিবেদক : সংগীত প্রতিযোগিতা ‘ক্ষুদে গানরাজ’ থেকে উঠে আসা সম্ভাবনাময় কণ্ঠশিল্পী বুবলী আক্তার বন্যা। তার গাওয়া ‘ফায়ার ব্রিগেড’ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। আগামীকাল ১০ নভেম্বর ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে এফকে মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে গানটি।
‘ফায়ার ব্রিগেড’ শিরোনামের গানের কথা লিখেছেন রফিক মুয়াজ্জিন। সুর করেছেন মামুন মন্ডল। সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।
সুরকার মামুন মন্ডল বলেন, ‘ফায়ার ব্রিগেড গানটি মডার্ন ফোক ধাঁচের। বুবলী আক্তার বন্যা চমৎকার গেয়েছেন। আশা করি, এটি সবার ভালো লাগবে।’