ঢাকাFriday , 9 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ টি-টোয়েন্টিতে নেই বুমরাহ-কুলদীপ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটিতে জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। এবার শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে নামবে রোহিত শর্মার দল। রোববারের ওই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় পেসার জাসপ্রিত বুমারাহ, কুলদীপ যাদব ও উমেশ যাদবদের মতো পেসারদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত দল। ওই সফরকে মাথায় রেখে দলের পেসারদের শারীরিক অবস্থা বিবেচনায় তাদের বিশ্রাম দিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। দলের হয়ে শেষ তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। তবে রোববার চেন্নাইয়ে শেষ টি-টোয়েন্টিতে দলের বাইরে রাখা হয়েছে তাকে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট ও ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে ভারত।
তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লুকেশ রাহুল, দিনেশ কার্তিক, মানিশ পান্ডে, শ্রেয়াস আয়ার, রিষাভ প্যান্ট, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুভেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, শাহবাজ নাদিম, সিদ্ধার্থ কউল।