ঢাকাThursday , 8 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীল আকাশের বৃষ্টি

Link Copied!

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছে আদ্রিতা ও শাওন। আদ্রিতা খুব চঞ্চল প্রকৃতির আবার রোমান্টিকও বটে। প্রতিনিয়ত শাওনকে চমকে দেয়। প্রতিদিন দেখা করার আগে কিংবা পরে আদ্রিতা শাওনকে একটা না একটা চমক দিবেই। শাওন গোবেচারা টাইপের। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। প্রতিদিন অফিস শেষ করে আদ্রিতার সঙ্গে দেখা করা তার আরেকটি রুটিন।
প্রায়ই আদ্রিতা শাওনের কথা কাটাকাটি হয়। শাওন কেন এত রসকষহীন। আদ্রিতা যেখানে প্রতিদিন তাকে চমকে দিচ্ছে কিন্তু শাওন কেন তাকে সারপ্রাইজ দিতে পারে না। তাই অনেক চেষ্টা করে শাওন আদ্রিতাকে চমকে দিতে চায় কিন্তু আদ্রিতার কাছে সে ধরা পড়ে যায়। শেষমেশ সেটা আর সারপ্রাইজ থাকে না। এ নিয়ে আবারো তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া করলেও আদ্রিতা বেশ মজা পায়। আদ্রিতা সত্যিকার অর্থে খুব ভালোবাসে শাওনকে। ক্যাম্পাসে আদ্রিতার জন্য অনেক ছেলেই পাগল কিন্তু সে ভালোবাসে শাওনকে।
জন্মদিনের আগের দিন শাওন কেক, চকোলেট আর ফুলের তোড়া দিয়ে আদ্রিতাকে উইশ করে। তখন শাওন বলে, ‘তোমার জন্মদিন উপলক্ষে এটা তেমন কোনো সারপ্রাইজ না। আগামীকাল ৩টা সময় কোথায় আসতে হবে আমি বলে দিব। সেখানে অপেক্ষা করবে তোমার জন্য আসল চমক।’ আদ্রিতা তখন বলে, ‘তুমি আমায় সারপ্রাইজ দিবে? তা হলে তো সেটা হবে নীল আকাশের বৃষ্টি। গত চার বছরে তো পারলে না। দেখা যাক কী সারপ্রাইজ দাও।’
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘নীল আকাশের বৃষ্টি’। সৈয়দ ইকবাল রচিত নাটকটি পরিচালনা করেছেন আজাদ আল মামুন। এতে অভিনয় করেছেন শাওন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আদ্রিতা চরিত্র রূপায়ন করেছেন মৌসুমী হামিদ। এছাড়াও একটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠুসহ অনেকে। আগামীকাল শুক্রবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।