ঢাকাThursday , 8 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে তাদের ‘দাগ হৃদয়ে’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : পরিচালক তারেক শিকদার নির্মাণ করেছেন ‘দাগ হৃদয়ে’ সিনেমা। এতে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও আঁচল আঁখি। সিনেমাটির শুটিং শেষ করে সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। আগামী সপ্তাহে এটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।
‘দাগ’ নামে সিনেমাটির কাজ শুরু করেছিলেন নির্মাতা। তবে নাম পরিবর্তন করে এখন ‘দাগ হৃদয়ে’ রাখা হয়েছে। এ নামেই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। ভিশন অডিও প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার প্রমুখ। গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রফিকুজ্জামান। সিনেমাটিতে মোট পাঁচটি গান রয়েছে। এগুলোর সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।
এর আগে সিনেমাটির ‘তুমি বাঁধনি আমাকে, তুমি সাধনি আমাকে’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। এ গানও লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা ও আতিক হাসান। রোমান্টিক এ গানে পারফর্ম করতে দেখা যায় বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমকে।