ঢাকাWednesday , 7 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও পিএসজির ড্র

Link Copied!

পিএসজির ড্র। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের মাঠে শুরুতে এগিয়ে গেলেও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নাপোলির বিপক্ষে দ্বিতীয় লেগেও ড্র নিয়েই ফিরতে হয় নেইমারদের।
গতকাল মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচ ১-১ গোলে ড্রতে সমাপ্ত হয়। এর আগে পিএসজির মাঠে প্রথম লেগ ২-২ ড্র গোলের ড্র পেয়েছিল দল দুটি।
৪৫তম মিনিটে দারুণ এক গোলের সুযোগ হারায় স্বাগতিক নাপোলি। আর এই সুযোগে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় পিএসজি। কিলিয়ান এমবাপের ছোট পাস ডি-বক্সে পেয়ে যান হুয়ান বের্নাত। স্পেনের এই ডিফেন্ডার বল পাঠান জালে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পিএসজিকে চাপে রাখে নাপোলি। তাদের মুহূর্মুহু আক্রমণে হাপিয়ে ওঠে পিএসজি। অবশেষে সফলতা আসে ৬৩ তম মিনিটে। স্পট কিকে নাপোলিকে সমতায় ফেরান ইনসিনিয়ে। ডি-বক্সের মধ্যে হোসে কায়েহন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর এই সুযোগে গোল পেয়ে যায় স্বাগতিকরা। সমতা নিয়েই ফিরতে হয় দুদলকে।
চার ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। আর সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।