ঢাকাWednesday , 7 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঋষি কাপুরের অসুস্থতা নিয়ে মুখ খুললেন মেয়ে ঋদ্ধিমা

Link Copied!

বিনোদন ডেস্ক : অনেক দিন থেকেই অসুস্থ হয়ে আছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। তিনি নাকি ক্যান্সারে ভুগছেন। বলিউডের বেশ কজন তারকা তাকে দেখেও এসেছেন। এমন নানা খবর প্রকাশ হয়েছে গণ মাধ্যমে। তবে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ব্যপারটিকে গুজব বলেছেন কাপুর পরিবারের অনেকেই।
এবার এ বিষয়ে সরাসরি মুখ খুলেছেনে ঋষিকাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর। এখন তিনি কেমন আছেন সেটাও জানালেন ঋদ্ধিমা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে ঋদ্ধিমা জানান, তার বাবার শরীর নিয়ে এখন চিন্তা করার কিছু হয়নি। এখন কিছু টেস্ট চলছে নিয়মিত।
এদিকে ২৯ সেপ্টেম্বর ঋষি কাপুর নিজেই একটি টুইট করে বলেছিলেন, ‘আমি কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছি। শুভাকাঙ্খীদের কাছে অনুরোধ, তাঁরা যেন অহেতুক চিন্তা না করেন। আমি খুব শিগগিরি ফিরব।’
বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসা চলছে ঋষি কাপুরের। জানা গেছে, ঋষি ও নীতু কাপুরের সঙ্গে ঋদ্ধিমাও নিউ ইয়র্কে গিয়ে থাকছেন।
ঋষি কাপুর কী রোগে ভুগছেন তা দিয়ে ধোঁয়াশা ভাব থাকলেও তিনি যে অনেক অসুস্থ এ ব্যপারে কোনো সন্দেহ নেই। এই কারণে রমা কৃষ্ণরাজ কাপুরের মৃত্যুর সময় মুম্বই আসতে পারেননি তিনি। বরং আমেরিকায় তার সঙ্গে দেখা করেছেন সোনালি বেন্দ্রে, প্রিয়ঙ্কা চোপড়া, জাভেদ আখতার।