ঢাকাMonday , 5 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের জীবন ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হতে পারে না

Link Copied!

বিনোদন প্রতিবেদক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে ‘দহন’ সিনেমা। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম, পূজা ও জাকিয়া বারী মম। এছাড়াও অভিনয় করছেন মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ। চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল।
এরই মধ্যে সিনেমাটির কাজ শেষ হয়েছে। কিছুদিন পরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে আজ জাজের অফিসিয়াল ফেসবুক পেইজে এর পোস্টার প্রকাশ করা হয়েছে।
পোস্টারের একটি স্লোগান হিসেবে লেখা হয়েছে- ‘মানুষের জীবন ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হতে পারে না’। পোস্টারে বাংলাদেশের মানচিত্রের চারপাশ আগুনে পুড়ছে আর এর মধ্যে সিয়ামের অর্ধ মুখমন্ডল। পোস্টারটি ডিজাইন করেছেন ভারতীয় কোম্পানি অ্যানোমস।
‘দহন’ সিনেমায় দেখা যাবে- নানা বিষয়কে কেন্দ্র করে ডাকা হয়ে থাকে হরতাল। এতে করে অনেক সময় বিপাকে পড়েন সাধারণ জনগণ। শুধু তাই নয়, হরতাল মাঝে মাঝে ভয়াবহ বিপদও ডেকে আনে। এর আগে ‘হাজীর বিরিয়ানি’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। এতে কলকাতার আকাশ সেনের সঙ্গে র‌্যাম্পে কণ্ঠ দিয়েছেন সিয়াম।