ঢাকাMonday , 5 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার লোকসংগীত উৎসবে গাইবেন ১৭৪ জন শিল্পী

Link Copied!

বিনোদন প্রতিবেদক : উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। আগামী ১৫ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় বসতে যাচ্ছে এ উৎসবের চতুর্থ আসর। তিন দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা লোকসংগীত পরিবেশন করবেন। গতকাল রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুবুর রহমান, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন, সংসদ সদস্য ও লোকসংগীত শিল্পী মমতাজ বেগম।
বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে ১৭৪জন শিল্পী এবারের আসরে গান পরিবেশন করবেন। বাংলাদেশ থেকে গাইবেন মমতাজ বেগম, অর্ণব, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো। ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স, রাঘুদীক্ষিত, সাত্যকি ব্যানার্জি। পাকিস্তান থেকে অংশ নিবেন শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেনের লাস মিগাসসহ মোট ১৭৪জন শিল্পী সংগীত পরিবেশন করবেন।
প্রতিবারের মতো এবারো দর্শকরা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। আগামীকাল মঙ্গলবার থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। উৎসবস্থলের প্রবেশ পথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। এছাড়াও ফেসবুকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সকল তথ্য। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও গ্রামীণফোনের অনলাইন, ভিডিও স্ট্রিমিং সার্ভিস- বায়োস্কোপে অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ থাকবে।
২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’-এর আয়োজন করছে।