ঢাকাMonday , 5 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাদের মধ্যে কে ‘ডন’?

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনয়শিল্পী আলীরাজ, জাহিদ হাসান, নিপুণ। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই বেশি ব্যস্ত জাহিদ হাসান। অন্যদিকে বড় পর্দায় কাজ করলেও নাটক-টেলিফিল্মেও অভিনয় করছেন আলীরাজ ও নিপুণ।
এবার একসঙ্গে নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন এই তিন অভিনয়শিল্পী। ‘ডন’ নামে এ নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশীদ ও মানস পাল। এটি পরিচালনা করেছেন আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। তবে উপদেষ্টা পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ হাসান।
গল্প প্রসঙ্গে আহমেদ রোহান রুবেল জানান, ডন নেপালে তার সাম্রাজ্য গড়েছে। নেপালের অন্ধকার জগতে যাদের বিচরণ তারা ডনের ক্যারিশমায় মশগুল। ডনের নির্দেশেই চলে সেখানকার সব কিছু। শুধু নেপাল নয় মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, ভারতেও ডনের প্রভাব বিদ্যমান। ডনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের প্রতি ডন কতটা নির্দয় কঠোর হতে পারে তা না দেখলে বোঝা যাবে না। শহরজুড়ে ডন এক রহস্য, ভীতি আর আতঙ্কের নাম। কিন্তু কে এই ডন তা জানার জন্য নাটকটি দেখতে হবে বলে জানান এই নির্মাতা।
এ ধারাবাহিক নাটকে আরো অভিনয় করেছেন তারিক স্বপন, অবিদ রেহান, আইরিন তানি, হিরা, হাসান ফেরদৌস জুয়েল, সুজাত শিমুল, তেরেসা চৈতিসহ অনেকে। আগামীকাল মঙ্গলবার থেকে নাটকটির প্রচার শুরু হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮ টায় নাটকটি প্রচারিত হবে।