ঢাকাMonday , 5 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাউদাম্পটনকে উড়িয়ে টেবিলের চূড়ায় ম্যানসিটি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ম্যাচের প্রথমার্ধেই সাউদাম্পটনের জালে ৪ গোল দিয়েছিল ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোলে সাউদাম্পটনের বিপক্ষে ৬-১ ব্যবধানে উড়ন্ত জয় পায় ম্যানসিটি। আর এ জয়ে লিগ টেবিলে আবারো শীর্ষে উঠে গেছে পেপ গার্দিওলার দলটি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। বাঁ দিক থেকে লেরয় সানের গোলমুখে স্টার্লিংকে উদ্দেশ্য করে বাড়ানো বল ঠেকাতে গিয়ে নিজের জালেই ঠেলে দেন ডাচ ডিফেন্ডার ভেসলি হুট। ম্যাচের ১২ মিনিটে সিটির ব্যবধান দিগুণ করেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। এর ৬ মিনিট পরই ৩-০ গোলে এগিয়ে যায় সিটিজেনরা। দলের হয়ে তৃতীয় গোলটি পান সিটির স্প্যানিশ তারকা ডেভিড সিলভা।
ম্যাচের ৩০ মিনিটে স্পট কিকে ব্যবধান কমায় সাউদাম্পটন। তবে বিশ্রামে যাওয়ার আগেই স্বাগতিক দর্শকদের আরেকবার উচ্ছ্বাসে ভাসান রহিম স্টার্লিং। প্রথমার্ধের যোগ করা সময়ে আগুয়েরোর বাড়িয়ে দেওয়া বল জালে পাঠিয়ে সিটিকে ৪-১ গোলে এগিয়ে দেন স্টার্লিং।
বিশ্রাম শেষে ম্যাচের ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন স্টার্লিং। আর ম্যাচের যোগ করা সময়ে সাউদাম্পটনের জালে শেষ পেরেকটি ঠুঁকে দেন লেরয় সানে।
ইতিহাদ স্টেডিয়ামে এ জয়ের ফলে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চেলসি দ্বিতীয় ও লিভারপুল তৃতীয় স্থানে রয়েছে।