ঢাকাMonday , 5 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার কিউইদের হোয়াইটওয়াশ করল পাকিস্তান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আগুণে ফর্মে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করল পাকিস্তান। তিন ম্যাচে টি-টোয়েন্টির শেষটিতে গতকাল নিউজিল্যান্ডকে ৪৭ রানে হারিয়েছে তারা। এই ম্যাচের জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং শেষে পাকিস্তানের করা ১৬৬ রানের জবাবে একাই ৬০ রান করেছিলেন কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে এই পুঁজি পায় পাকিস্তান। কিন্তু দলের অন্যদের নাটকীয় বিপর্যয় শেষে ১৬.৫ ওভারে ১১৯ রানেই অলআউট হয়েছে নিউজিল্যান্ড।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটাই ছিল হতাশার। দলীয় ৪ রানে কলিন মানরোকে হারানোর পর ১৩ রানের সময় রানআউট হয়ে দলকে বিপদে ফেলেন কলিন ডি গ্র্যান্ডহোম। কেন উইলিয়ামসন এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ভাঙনের মিছিল। পাকিস্তানে বোলারদের তোপে ওপেনার গ্লেন ফিলিপস ২৬ ও ইশ সৌদির অপরাজিত ১১ ছাড়া আর কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি। অধিনায়ক উইলিয়ামসন ৩৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬০ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন।
বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাদাব খান। এছাড়া ওয়াকাস মাকসুদ ও ইমাদ ওয়াসিম দুটি করে উইকেট পান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন বাবর আজম। ৫৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৯ রান করেন তিনি। তার সঙ্গে ৫৩ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ হাফিজ। এছাড়া ফখর জামান ১১ ও শোয়েব মালিক করেন ১৯ রান।