ঢাকাSunday , 4 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিসর্জন’-এ আরজু-ঈশানা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু। সম্প্রতি ‘বিসর্জন’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পী ঈশানা।
মেহেদী হাসান ঈসা পরিচালিত এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন আবুল হায়াৎ, ঝুনা চৌধুরী, শিরীন আলম, রেবেকা, ইমরা আরোহী, স্বপ্ন, দিয়া মনি, পায়েল ও রেজাউল করিম।
দোয়েল মাল্টিমিডিয়া প্রযোজিত এ টেলিফিল্মের গল্পে দেখা যাবে-আরজুর পরিবার এক মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করেন। কিন্তু ওই মেয়ের ছোট বোনের সঙ্গে আরজুর প্রেমের সম্পর্ক রয়েছে। তারপর বিষয়টি নিয়ে তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত ভালোবাসার মানুষকে বিয়ে করবেন, নাকি পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবে আরজু? এ প্রশ্নের উত্তর খুঁজতে দেখতে হবে ‘বিসর্জন’ টেলিফিল্মটি।
রুহুল আমিন পথিক রচিত এ টেলিফিল্মে ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন ইমরা আরোহী। বড় বোনের চরিত্রে দেখা যাবে ঈশানাকে। চিত্রগ্রহণে ছিলেন সবুজ। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।
এদিকে কায়েস আরজু অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। শামীমুল ইসলাম শামীম পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন কায়েস আরজু-পরীমনি।