ঢাকাSaturday , 3 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দি পাবলিক

Link Copied!

বিনোদন ডেস্ক : দুনিয়াজুড়েই ছড়িয়েছে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমজাদ পাটোয়ারির নাম-ডাক। এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিটি মানুষের মধ্যে জীবনময় সুখ বিলিয়ে দেয়ার জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার সুখ উন্নয়ন ফাউন্ডেশনসহ দেশের কিছু মিডিয়া তার প্রসংশায় পঞ্চমুখ। কিন্তু বাস্তবতা হলো-আমজাদ পাটোয়ারির নিজ জন্মভূমির লাখো মানুষের সুখ কেড়ে নিয়েছে এই ফাউন্ডেশন।
সুখ উন্নয়ন ফাউন্ডেশন- সুখ বৃক্ষে সোনা ফলানোর স্বপ্ন দেখিয়ে, অর্থনৈতিক মুক্তির শ্লোগানের অন্তরালে মানুষকে করেছে শোষণ। এছাড়াও লাখো মানুষকে করেছে সহায়-সম্বলহীন। সুখ উন্নয়ন ফাউন্ডেশনের কূটকৌশলে কেউ সুখ খুঁজে পায়নি। এমনকি আমজাদ পাটোয়ারি নিজেও না। পরিবারের সদস্যদের জীবনেও নেই সুখের ছটা। আমজাদ পাটোয়ারির পারিবার, সুখ উন্নয়ন ফাউন্ডেশন এবং সুখ উন্নয়ন ফাউন্ডেশনের পলিসিতে নিঃস্ব হয়ে যাওয়া কিছু চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘দি পাবলিক’।
নাটকটি রচনা করেছেন ফজলুল হক আকাশ। পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আবুল হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শহিদুজ্জামান সেলিম, আজমেরী হক বাঁধন, রওনক হাসান, আলভী, জোভান, ঊর্মিলা শ্রাবন্তী কর, শ্যামল মাওলা, নাদিয়া মীম, রুমানা স্বর্ণা, এ কে আজাদ প্রমুখ।
আজ শনিবার থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটির প্রচার শুরু হবে। সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৯টায় নাটকটি প্রচারিত হবে।