ঢাকাSaturday , 3 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে ভক্তদের জন্য মৌসুমীর চমক

Link Copied!

বিনোদন প্রতিবেদক : প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। আজ তার জন্মদিন। জন্মদিনে সাধারণত তিনি নিজে কোনো আয়োজন করেন না। তবে এবার অনুষ্ঠান করছেন। অনুষ্ঠানে ভক্তদের জন্য বিশেষ চমক রাখছেন বলে জানিয়েছেন তিনি। কী সেই চমক? জানতে হলে আজ সন্ধ্যা পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে হবে। রাজধানীর একটি রেস্তরাঁয় অনুষ্ঠানে তিনি চমকটির কথা সবাইকে জানাবেন।
মৌসুমী বলেন, ‘আমি সাধারণত আয়োজন করে জন্মদিন উদযাপন করি না। আমার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনরাই জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন করেন। এর সঙ্গে নতুন কোনো উপলক্ষ থাকলে আয়োজনটা একটু বিশেষ হয়। এবার যেমন হচ্ছে। দীর্ঘদিনের একটি স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে আজ। এ জন্য সাবর্ক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওমর সানী। ফেসবুকে অসংখ্য ভক্ত-দশর্কের ভালোবাসা আর শুভেচ্ছা পাচ্ছি। পাশাপাশি চলচ্চিত্রের সহকর্মীদের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে এফডিসিতে যাবো এক ফাঁকে। এছাড়া তানজিনা সুলতানার উদ্যোগে আমার ফ্যান ক্লাবের আয়োজনে থাকছে বিশেষ একটি অনুষ্ঠান। সব মিলিয়ে এবারের জন্মদিন ফেলে আসা জন্মদিন থেকে একটু ব্যতিক্রমভাবে পালন করবো।’
মৌসুমী অভিনীত সর্বশেষ ‘নায়ক’ মুক্তি পেয়েছে। এছাড়া আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’।