ঢাকাSaturday , 3 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বানসালির সিনেমায় শাহরুখ-সালমান!

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় দুই বলিউড অভিনেতা শাহরুখ ও সালমান খান। অতীতের দ্বন্দ্ব ভুলে এখন তারা বেশ ভালো বন্ধু। শোনা যাচ্ছে, আবারো সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় লীলা বানসালি তার পরবর্তী সিনেমায় এই দুই সুপারস্টারকে নিতে চাইছেন। প্রাথমিকভাবে সিনেমার নাম ঠিক করা হয়েছে ইনশাআল্লাহ। এতে শাহরুখ ও সালমান দুজনের চরিত্রই সমান গুরুত্ব পাবে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘সালমান ও শাহরুখ একসঙ্গে পর্দায় হাজির হবেন, দুই নায়কের এই সিনেমাটি পরিচালনা করবেন বানসালি। এটি একটি ফ্যামিলি ড্রামা যেখানে বন্ধু শত্রুতে পরিণত হয়। তাদের পর্দায় সমানভাবে দেখা যাবে। অনেকটা দিলীপ কুমার ও রাজ কুমার অভিনীত সওদাগর (১৯৯১) সিনেমার মতো। সালমান-শাহরুখ সবসময় একসঙ্গে সিনেমা করার ইচ্ছা পোষণ করে আসছেন, আর বানসালির এই সিনেমাটি তাদের জন্য একটি বড় সুযোগ। প্রাথমিকভাবে তারা এটিতে রাজি হয়েছে। তবে সবকিছু চূড়ান্ত করতে বানসালির আরো নয় মাস সময় লাগবে। সবকিছু পরিকল্পনা মতো চলছে আগামী বছরের মাঝামাঝিতে সিনেমাটির কাজ শুরু হবে।’
এর আগে করণ অর্জুন (১৯৯৫), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) ও হাম তুমহারে হ্যায় সনম (২০০২) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ-সালমান। এছাড়া সালমান খানের টিউবলাইট (২০১৭) ও হার দিল জো পেয়ার কারেগা (২০০০) সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখকে। এদিকে শাহরুখের জিরো (২০১৮) সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন সালমান। পাশাপাশি দুশমন দুনিয়া কা (১৯৯৬) সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছেন এ দুই অভিনেতা।