ঢাকাSaturday , 3 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে দলে ইমাদ ও হাফিজ, নেই আমির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ফর্ম জানান দেওয়ায় পাকিস্তানের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দলে ডাকা হয়েছে তাদের।
লম্বা সময় পর হাফিজ ও ইমাদ ওয়াসিম দলে ফিরলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ আমিরের। ফর্মহীনতার কারণে পাকিস্তানের তিনটি ফরম্যাট থেকেই সম্প্রতি দলের বাইরে রয়েছেন আমির।
গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের বাইরে ছিলেন মোহাম্মদ হাফিজ। এরপর এশিয়া কাপে পাকিস্তান দলেও ছিলেন না তিনি। অন্যদিকে ২০১৮ সালে এখনো পাকিস্তানের হয়ে ওয়ানডে ম্যাচে খেলার সুযোগ পাননি ইমাদ। এবার কিউইদের বিপক্ষে ওয়ানডে দলে মাঠে দেখা যেতে পারে এই দুই তারকাকে।
পাকিস্তান ওডিআই স্কোয়াড : ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ(অধিনায়ক), হারিস সোহেল, সাদাব খান, ফাহিম আশ্রাফ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, জুনায়েদ খান, শাহিন আফ্রিদি ও উসমান শেনওয়ারি।