ঢাকাFriday , 2 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিটনকে স্বাধীনতা দেওয়ার পক্ষে মাহমুদউল্লাহ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তার ব্যাটিং সামর্থ্য নিয়ে ছিল অনেক প্রশ্ন। শুরুতে রান না পাওয়ায় হচ্ছিল সমালোচনা। ব্যর্থতায় হারিয়েছিলেন আত্মবিশ্বাস।
কিন্তু দুই ফরম্যাটের দুই অধিনায়ক মাশরাফি ও সাকিব তার ওপর বিশ্বাস রাখছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই। একটা বড় ইনিংস যে তার ক্যারিয়ার পাল্টে দিতে পারে তা বারবার বলছিলেন মাশরাফি বিন মুর্তজা। সাকিবের কন্ঠে ছিল বরাবরই ছিল লিটনের প্রশংসা। দুই অধিনায়কের আস্থায় পাল্টে যায় ডানহাতি ওপেনারের মানসিকতা। শুরুটা ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে, টি-টোয়েন্টি দিয়ে। এরপর এশিয়া কাপের ফাইনাল।
ওয়েস্ট ইন্ডিজে দারুণ হাফ সেঞ্চুরির পর এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে সেঞ্চুরি। লিটন কুমার দাশের সব পাওয়া হয়ে গেছে ওই দুই ইনিংসে। ধারাবাহিকভাবে এখন হাসছে লিটনের ব্যাট। নিজের সবশেষ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে গত অক্টোবরে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন। তাও আবার রেকর্ড গড়ে ডাবল করেছিলেন। ১৪০ বলে ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েন। ২০৩ রানে সাজান সেই ইনিংসটি।
এর আগে এপ্রিলে ক্যারিয়ার সেরা ২৭৪ রানের ইনিংস খেলার পথে লিটন ডাবল ছুঁয়েছিলেন ১৯৩ বলে। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের দুইশ বলের নিচে ডাবল সেঞ্চুরি নেই। মারকুটে ব্যাটসম্যান লিটনের সামর্থ্য নিয়ে এখন কোনো প্রশ্ন নেই। হচ্ছে না কোনো সমালোচনা। তাকে স্বাধীনভাবে খেলতে দেওয়ার পক্ষে মাশরাফি ও সাকিব। ওয়ানডে অধিনায়কের সুরে আজ সুর মেলালেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
‘‘লিটন ফ্রি ফ্লাইং স্ট্রোক মেকার। তাকে যদি স্বাধীনতা দিতে পারি তাহলে সে বড় ইনিংস খেলতে পারবে। ঘরোয়া ক্রিকেটে দেখিয়েছে সে বড় ইনিংস খেলার সামর্থ্য রাখে। সে যদি অন্য কিছু চিন্তা না করে নিজের স্বাভাবিক খেলাটাই খেলে তাহলে তার ভালো খেলার সম্ভাবনা বেড়ে যাবে।’’ লিটনের হাত ধরে উড়ছে নতুনের কেতন। ২২ গজে লিটনের ব্যাট হাসলে হাসবে বাংলাদেশও। সেই অপেক্ষাতেই পুরো দেশ।