ঢাকাFriday , 2 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় ইরানি চলচ্চিত্র উৎসব

Link Copied!

বিনোদন ডেস্ক : আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শনিবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনী চলবে ৬ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে একটি চলচ্চিত্র দেখানো হলেও ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা এবং বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত দুটি করে চলচ্চিত্র দেখানো হবে। চলচ্চিত্র উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
এদিকে ৯ নভেম্বর থেকে দেশের ৩টি বিভাগীয় শহরে শুরু হতে যাচ্ছে ইরানি চলচ্চিত্র প্রদর্শনী। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ১৩ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে।