ঢাকাFriday , 2 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরমান আলিফের ‘আমার আমার লাগে’

Link Copied!

বিনোদন ডেস্ক : সময়ের আলোচিত কণ্ঠশিল্পী আরমান আলিফ। ‘অপরাধী’ গানটি দর্শক-শ্রোতাদের উপহার দেওয়ার পর নিয়মিত নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। এবার ‘আমার আমার লাগে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন এই সংগীতশিল্পী।
গানটির কথা ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। রোমান্টিক ঘরানার গানটি নিয়ে নির্মিত হয়েছে গল্প নির্ভর মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এতে আরমান আলিফ ছাড়াও মডেল হয়েছেন শান, শৌমি, আনোয়ার, শামীম, পূর্ণিমা প্রমুখ।
ডিজিটাল সল্যুশনের উদ্যোগে তৈরি মিউজিক ভিডিওটি গতকাল বৃহস্পতিবার রসগোল্লাহ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। আর এ গানের মাধ্যমে চ্যানেলটির যাত্রা শুরু হলো।
ডিজিটাল সল্যুশনের কর্ণধার আমিনুল ইসলাম শামির বলেন, ‘আরমান আলিফ এখন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাই তার গান দিয়েই রসগোল্লার যাত্রা শুরু করছি। গানটি প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। আমাদের পরিকল্পনা রয়েছে-প্রতি সপ্তাহে একটি করে নতুন মিউজিক ভিডিও উপহার দেওয়ার।’
আরমান আলিফ বলেন, ‘এটা তো আমার জন্য আনন্দের সংবাদ। আমার গান দিয়েই একটি প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। রসগোল্লার জন্য অনেক শুভকামনা রইলো।’

https://youtu.be/2kReWjw-3Ek