ঢাকাFriday , 2 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮,৩৪২ পরীক্ষার্থী

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৮৪১টি আসনের বিপরীতে ৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
শুক্রবার সকাল ১০টা থেকে প্রথম পর্বে ‘ক’ এবং ‘খ’ গ্রুপের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এরপর বিকেল আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ‘খ’ গ্রুপের মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে চুয়েটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার বিভিন্ন বিভাগে উপজাতি কোটাসহ মোট আসন সংখ্যা ৮৪১টি। এর বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ৮ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী।