ঢাকাThursday , 1 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০ প্রেক্ষাগৃহে ‘আসমানী’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা এম শাখাওয়াত নির্মাণ করেছেন ‘আসমানী’ সিনেমা। এতে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা সুস্মি। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আগামীকাল শুক্রবার ৫০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা শাখাওয়াত।
এ প্রসঙ্গে এম শাখাওয়াত বলেন, ‘আসমানী সিনেমার কাজ অনেক আগেই শেষ করেছি। এর মধ্যে কয়েকটি মুক্তির তারিখ ঠিক করেছিলাম কিন্তু নানা জটিলতায় তখন মুক্তি দিতে পারিনি। আগামীকাল শুক্রবার সারা দেশে সিনেমাটি মুক্তির দিন চূড়ান্ত করেছি। এখন পর্যন্ত মোট ৫০টি হল বুকিং করা হয়েছে। হল সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি। সকলকে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ রইল। আশা করছি, সবার ভালো লাগবে।’
‘আসমানী’ সিনেমার গল্পে দেখা যাবে-সুস্মি ও বাপ্পি একসঙ্গে বেড়ে উঠেন। সময়ের সঙ্গে তাদের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক গড়ে উঠে। বাপ্পি মনের অজান্তে সুস্মিকে ভালোবেসে ফেলে। এক সময় সুস্মি চলে আসে ঢাকায়। বাপ্পি তাকে খুঁজতে ঢাকায় আসলেও তাকে খুঁজে পায় না। এক সময় বাপ্পি জানতে পারে সুস্মি রসুলপুর গ্রামে গিয়েছে। এরপর বাপ্পি সেখানে ছুটে যায়। এভাবেই এগিয়েছে সিনেমাটির কাহিনি।’