ঢাকাThursday , 1 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০৪ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। কেরালায় টস জিতে ক্যারিবিয়ানরা প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু ভারতের বোলারদের তোপের মুখে সুবিধা করতে পারেনি। ৩১.৫ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয়েছে তারা।
বৃহস্পতিবার ১ রানে প্রথম ও ২ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে ৩৪ রান তোলেন রভম্যান পাওয়েল ও মারলন স্যামুয়েলস। এরপর ৩৬ রানে তৃতীয়, ৫৩ রানে চতুর্থ, ৫৭ রানে পঞ্চম ও ৬৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এরপর অধিনায়ক জ্যাসন হোল্ডার দলীয় সংগ্রহকে টেনে নিতে থাকেন। দলীয় ৮৭ রানে তিনি ফিরে যান। এরপর ৯৪ রানে অষ্টম, ১০৩ রানে নবম ও ১০৪ রানে দশম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
বল হাতে ভারতের রবীন্দ্র জাদেজা ৯.৫ ওভারে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। জাসপ্রিত বুমরাহ ৬ ওভারে ১ মেডেনসহ ১১ রান দিয়ে নেন ২টি উইকেট। ৭ ওভার বল করে ১ মেডেনসহ ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন খলিল আহমেদ। আর ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব।
ব্যাট হাতে হোল্ডার সর্বোচ্চ ২৫ রান করেন। ২৪ রান করেন স্যামুয়েলস। আর ১৬টি রান আসে রভম্যান পাওয়েলের ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
প্রথম ম্যাচটি ভারত ৮টি উইকেটে জিতে নেয়। পরের ম্যাচটি অবশ্য টাই হয়। তৃতীয় ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ৪৩ রানে। তাতে সিরিজে ফেরে সমতা। চতুর্থ ম্যাচটি ভারত ২২৪ রানে জিতে নিয়ে সিরিজে এগিয়ে যায়। আজকের ম্যাচটি জিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ ছিল সিরিজ ড্র করার। কিন্তু সেটা আর হচ্ছে কই?