স্পোর্টস ডেস্ক : সারা পৃথিবীতে ভয়ঙ্কর অপরাধের জন্য বেশ পরিচিত ব্রাজিল। সেখানকার গ্রামাঞ্চলে অহরহ ঘটে মানুষ খুনের ঘটনা। এবার দেশটিতে খুন হয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর প্রাক্তন ফুটবলার ড্যানিয়েল কোরিয়া।
ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে কোরিয়াকে। ঝোপ থেকে উদ্ধার হওয়ার পর দেখা গেছে মৃতদেহের মাথা প্রায় নেই। জিভ এবং যৌনাঙ্গ কেটে নেওয়া হয়েছে। ২৪ বছর বয়সি এ ফুটবলারের মৃত্যতে শোকস্তব্ধ পেলের দেশ ব্রাজিল।
২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো এফসিতে যোগ যোগ দিয়েছিলেন কোরিয়া। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে সাও পাওলো এফসি ক্লাবটি। সেই ক্লাব থেকে ধারে খেলছিলেন সাও বেন্তোতে। ঠিক কী কারণে কোরিয়াকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু ব্রাজিল পুলিশ ডাকাতি করে খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। তবে সে দেশের সামরিক পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
কোরিয়ার মুত্য নিয়ে ব্রাজিল গনমাধ্যমে জানানো হয়, গত শুক্রবার একটি নৈশক্লাবে তাঁর বন্ধুর জন্মদিন পালন করছিলেন কোরিয়া। সেখান থেকে এক জনের বাড়িতে উৎসব পালন করতে যান। শনিবার সকালে সেখান থেকে বেরিয়ে যান তিনি। এর পর থেকেই নিখোঁজ ছিলেন।

