ঢাকাWednesday , 31 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চেলসি কোচকে ৬ হাজার পাউন্ড জরিমানা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সবশেষ ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছিল চেলসির ম্যাচটি। ওই ম্যাচের শেষ সময়ে অপেশাদার উদযাপনের জন্য চেলসি কোচ মার্কো ইয়ান্নিকে ৬ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
সমতা সূচক গোলের পর ম্যাচের ৯৬ মিনিটে ম্যানইউ কোচ হোসে মরিনহোর সামনে বাজেভাবে উদযাপন করেছিলেন চেলসি কোচ। এমন দৃষ্টিকটু উদযাপনকে শাস্তি হিসেবে নিয়েছে এফএ। ইয়ান্নির উদযাপনে ক্ষেপে গিয়েছিলেন ম্যানইউ কোচ মরিনহো। তবে তাকে সতর্ক করে দিলেও কোনো শাস্তি দেয়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
চেলসি কোচের শাস্তি নিয়ে এক বার্তায় এফএ জানায়, ‘অপেশাদার আচরণের জন্য ইয়ান্নিকে শাস্তি দেওয়া হয়েছে। মরিনহোকেও তার আচরনের জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।’
গত ২০ অক্টোবর ইংলিশ লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। স্টামফোর্ড ব্রিজে এক সময় মনে হয়েছিল ম্যাচে হেরে যাচ্ছে স্বাগতিক চেলসি। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে এমন গোলে সমতায় ফেরার পর উদযাপনে নিজেকে ধরে রাখতে পারেননি চেলসি কোচ ইয়ান্নি। আর ম্যানইউ বেঞ্চের সামনে তার এমন উদযপান ছিলো সত্যিই দৃষ্টিকটু।