ঢাকাWednesday , 31 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচন : হলে অবস্থানরত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান এই তালিকা প্রকাশ করেন।
তালিকায় ১৮টি হলের মোট ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থীর নাম রয়েছে। এর মধ্যে ছাত্র ২৩ হাজার ৯৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১৪ হাজার ৫০৯।
এই তালিকা থেকেই ডাকসুর সংবিধান অনুসারে পরবর্তীতে ভোটার তালিকা প্রণয়ন করা হবে। তবে কবে নাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘প্রক্রিয়া এগোচ্ছে, দেখা যাক।’