ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারহানের সঙ্গে প্রেমের গুঞ্জনে শিবানির বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল, অভিনেত্রী, টিভি সঞ্চালিকা শিবানি ডাণ্ডেকার। বেশ কিছুদিন থেকে গুঞ্জন-অভিনেতা, নির্মাতা ফারহান আখতারের সঙ্গে প্রেম করছেন তিনি। ইনস্টাগ্রামে প্রকাশিত তাদের ছবি সে গুঞ্জন আরো বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে বলিপাড়ায় চলছে নানা জল্পনা-কল্পনা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শিবানি। এ সময় ফারহানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা পাবলিক ফিগার, তাই মানুষ যা খুশি বলতে পারে। কিন্তু তাদের মতামত নিয়ে মাথা ঘামাই না। আমি কে এবং কার সঙ্গে ডেট করলে আমি স্বস্তিবোধ করব তা ভালো করেই জানি।’
তিনি আরো বলেন, ‘আমি লুকোচুরি করছি না, তবে চিৎকার করে বলারও কিছু নেই। কার সঙ্গে ডেট করছি এটি ঘোষণা দিয়ে বলারও প্রয়োজন বোধ করছি না। আমার ব্যক্তিগত জীবনের কোন বিষয় কোন সময় সবার সঙ্গে শেয়ার করব এটা আমার সিদ্ধান্ত, আর দর্শকরা এটি কীভাবে নিবেন তা সম্পূর্ণ তাদের বিষয়। সবার সামনে আমি কতটুকু তথ্য প্রকাশ করব এটি সম্পূর্ণ আমার নিজের ব্যাপার।’
২০১৭ সালে ফারহানের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। তারপর শোনা গিয়েছিল, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু বর্তমানে শিবানির সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনে মুখরিত বলিপাড়া।
ভারতীয় টেলিভিশন জগতের খুব পরিচিত নাম শিবানি। তিনি গানের পাশাপাশি শো উপস্থাপনাও করেন। ফারহান ও শিবানির পরিচয় ২০১৫ সালে। সেই বছর শিবানি আই ক্যান ডু দ্যাট’ নামে রিয়েলিটি শো তে যোগ দেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফারহান।