ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিরেক্টরস গিল্ডের নতুন কমিটির শপথ গ্রহণ

Link Copied!

বিনোদন ডেস্ক : টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। নির্মাতাদের শপথ বাক্য পাঠ করান চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দ হাসান ইমাম, সুবর্ণা মুস্তাফা, মামুনুর রশীদ, আফজাল হোসেন। শপথ গ্রহণকারী নির্বাচিত প্রত্যেক নির্মাতাই নাটকের মানোন্নয়নে কাজ করে যাওয়ার আশ্বাস ব্যক্ত করেন। পাশাপাশি তথ্য প্রতিমন্ত্রীর কাছে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন। শপথ গ্রহণ শেষে তারানা হালিম নির্মাতাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে কেক কেটে নতুন নেতৃত্বকে অভিবাদন জানান পরিচালকরা।
নবনির্বাচিত সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, ‘পরিচালকদের সম্মান পুনরুদ্ধার করতে চাই। তাদের সম্মান ও পেশাদারের মর্যাদা ফিরিয়ে আনার কাজটি করতে চাই। আমরা সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর দুজন মেধাবী পরিচালককে কর্মশালা করতে বিদেশে পাঠাব। পরিচালকদের কল্যাণের জন্য একটি তহবিল গঠন করব। অসচ্ছল সদস্যদের চিকিৎসা ও পুনর্বাসন এবং আকস্মিক মৃত্যুতে পরিবারকে সহযোগিতা করতে চাই।’
এবারের নির্বাচনে সভাপতি পদে সালাউদ্দিন লাভলু ও দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে এস এ হক অলিক নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি কচি খন্দকার, শহীদ রায়হান, বদরুল আনাম সৌদ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদি হক, ফরিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ সনি, প্রচার সম্পাদক পিকলু চৌধুরী। কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে আছেন গাজী রাকায়েত, রাশেদা আক্তার লাজুক, শিহাব শাহীন, প্রীতি দত্ত, ফেরারী অমিত, মারুফ মিঠু, শেখ রুনা, শহীদ-উন-নবী, সাজ্জাদ সুমন ও মাহমুদ দিদার।
গত ২৮ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ সংগঠনের নির্বাচন। এবারের নির্বাচনে ২০টি পদে মোট ৫২ জন প্রার্থী লড়েন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি ৭ জন, সাধারণ সম্পাদক ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন, অর্থ সম্পাদক ২ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন, প্রচার সম্পাদক ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে সালাহউদ্দিন লাভলু ও সৈয়দ আওলাদ এবং সাধারণ সম্পাদক পদে এস এ হক অলিক, এস এম কামরুজ্জামান সাগর ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রতিদ্বন্দ্বিতা করেন।