ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপনে বিয়ের মামলায় গ্রেফতার পপি!

Link Copied!

বিনোদন প্রতিবেদক : পার্শ্ববর্তী দেশ ভারতের জনপ্রিয় তারকারা ইদানিং ওয়েব সিরিজে অভিনয় করছেন। এবার এই তালিকায় দেশীয় জনপ্রিয় কয়েকজন শিল্পী নাম লিখিয়েছেন। এর মধ্যে অন্যতম চিত্রনায়িকা পপি। সম্প্রতি তিনি ‘ইন্দুবালা’ শিরোনামের ওয়েব সিরিজের নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
‘ইন্দুবালা’র গল্পে দেখা যায়, সমাজ জঞ্জালে ভরে গেছে।চারদিকে শুধু অন্যায়, দুর্নীতি।এই অনাচার থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে ইন্দুবালা এগিয়ে আসেন। তিনি প্রতিবাদী একজন নারী।কিন্তু হিংসা কিংবা সহিংসতা দিয়ে নয়, ভালোবাসার পরম মমতায় সমাজ থেকে অন্যায় দূর করতে সে দৃঢ়প্রতিজ্ঞ।
ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অনন্য মামুন।এতে ‘ইন্দুবালা’ চরিত্রে পপিকে দেখা যাবে। এই ওয়েব সিরিজের একটি স্টিল ছবি ফেসবুকে আপলোড করেছেন পরিচালক অনন্য মামুন। এতে দেখা যায় পুলিশ হাতকড়া পরিয়ে পপিকে নিয়ে যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা: ‘গোপনে বিয়ে করায় পরিবারের করা মামলায় গ্রেফতার হলেন পপি…’
পপি বলেন, ‘অনলাইন দুনিয়ায় সবাই এখন ওয়েব সিরিজি দেখছে। জনপ্রিয় শিল্পীরাও এতে কাজ করছেন। এই সিরিজটির বাজেট বেশ ভালো। সুতরাং পরিকল্পনা করে গুছিয়ে কাজ করা যাবে। এ কারণেই কাজ করছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
ইনোভেট সলিউশন লিমিটেড প্রযোজিত ‘ইন্দুবালা’য় আরো অভিনয় করছেন তারিক আনাম খান, এ বি এম সুমন, শহীদুজ্জামান সেলিম, আঁচল প্রমুখ।আগামী ১৫ নভেম্বর থেকে এটি প্রচার করা হবে বলে জানা গেছে।