ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমনের কথায় অপুর ‘বাবা’ গান

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘মা আমার মা’ গানের পর এবার কণ্ঠশিল্পী মাসুদ অপু ‘তুমি বাবা, আমার বাবা’ শিরোনামের গান নিয়ে আসছেন। সাংবাদিক নাজমুল হক ইমনের লেখা এই গানের সংগীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী নিজেই। গানটি নিয়ে কাজ শুরু হয়েছে। খুব শিগগির গানের রেকর্ড ও দৃশ্যধারণ শুরু হবে।
গানের প্রতিটি কথা হৃদয়স্পর্শী। কথাগুলো এমন- ‘বাবা তুমি সকাল থেকে রাত/ আবদার মিটিয়ে হাসি মুখ/ আমার মাথায় তোমার হাত/ আমি জিতলেই তোমার সুখ/ হয় না তোমার তুলনা/ তুমি বাবা, আমার বাবা/ ভালোবাসি তোমায় বাবা।’
গান সম্পর্কে কণ্ঠশিল্পী মাসুদ অপু বলেন, ‘‘বাবাকে নিয়ে একটি গান করার ইচ্ছা আমার অনেক দিনের। গত বছর নাজমুল হক ইমন ভাইয়ের লেখা ‘মা আমার মা’ গানটি শ্রোতাদের মনে দাগ কাটে। তাই পরিকল্পনা মতো আমরা দুইজন সিদ্ধান্ত নেই এবার বাবা গান নিয়ে কাজ করব। সেই ধারাবাহিকতায় ‘তুমি বাবা, আমার বাবা’ গান নিয়ে কাজ শুরু করেছি। চেষ্টা করছি দরদ দিয়ে গানটি গাওয়ার। প্রতিটি সন্তান তার বাবাকে যেমন ভালোবাসে, গানে সে ভাব ফুটিয়ে তুলতে চাচ্ছি। আশা করছি, মা গানের মতো এই গানটিও সবার পছন্দ হবে।’’
গীতিকার ও সাংবাদিক নাজমুল হক ইমন বলেন, ‘বাবা শব্দটিই যেন একটি ছায়া, নির্ভরতার জায়গা। বাবাকে নিয়ে অনেক ভালো গান আছে, সেই তালিকায় আরো একটি গান হয়তো যুক্ত হবে। কারণ এ গানগুলো মরে না। জীবন্ত থাকে। আশা করছি, মাসুদ আপুর গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানের কথাগুলো আমি চেষ্টা করেছি হৃদয়স্পর্শী করার। যারা গান শুনবেন তাদের মনে গেঁথে থাকবে এটাই বিশ্বাস।’
তিনি আরো বলেন, ‘‘গত বছর মা দিবসে আমার লেখা ‘মা আমার মা’ গানটি মাসুদ আপু গেয়ে বেশ সাড়া ফেলে। গানটি অনেক প্রশংসিত হয়। এবার আমি আর সংগীতশিল্পী মাসুদ অপু চেষ্টা করছি ‘তুমি বাবা, আমার বাবা’ গানটি নিয়ে আরো ভালো কাজ করার। কারণ শ্রোতারা যেন বার বার গানটি শোনে সেটাই লক্ষ্য আমাদের।’’