ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরু হচ্ছে তিন দিনব্যাপী ফোক ফেস্ট

Link Copied!

বিনোদন প্রতিবেদক : উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। আগামী ১৫ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসতে যাচ্ছে এ উৎসবের চর্তুথ আসর। বাংলাদেশ ছাড়াও উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা লোকসংগীত পরিবেশন করবেন।
তিন দিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৮’ উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর। গতকাল রোববার আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতি বছরের মতো এবারো দর্শকরা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে আগামী ৩০ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। সেখানে উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা যায়।
২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’ আয়োজন করছে।