ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিততে হবে তবে অন্যকে হারিয়ে নয়

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘অটোগ্রাফ’, ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’, ‘জাতিস্মর’, ‘রাজ কাহিনি’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রের পরিচালক সৃজিত মুখার্জি। গত দুর্গাপূজায় মুক্তি পেয়েছে তার নির্মিত ‘এক যে ছিল রাজা’ সিনেমা। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন এ নির্মাতা। এতে বাংলাদেশের জয়া আহসান ভাওয়াল রাজার বোনের ভূমিকায় অভিনয় করেছেন।
মুক্তির পর টলিউডে সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। ব্যবসায়ীকভাবেও বক্স অফিসে সফল সিনেমাটি। এ প্রসঙ্গে সৃজিত মুখার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি এগুলো নিয়ে সত্যিই ভাবি না, শুধু ভাবি সিনেমাটা মানুষের পছন্দ হলো কিনা। ২০১০ থেকে পূজায় যত সিনেমা মুক্তি পেয়েছে, শীর্ষে আমার সিনেমাই থেকেছে। তবে এটা মাথায় রেখে সিনেমা বানাইনি, ভবিষ্যতেও বানাব না।’‌
অন্যকে হারিয়ে জিততে হবেই এমন ভাবনা পোষণ করেন কিনা? এমন প্রশ্নের জবাবে‌ সৃজিত মুখার্জি বলেন, ‘‘জিততে হবে তবে অন্যকে হারিয়ে নয়, নিজেকে হারিয়ে। গত পূজায় মুক্তি পাওয়া ‘ইয়েতি অভিযান’‌-‌এর চেয়ে ‘এক যে ছিল রাজা’‌ অনেক বেশি সংখ্যক মানুষের ভালো লেগেছে। এটাই আমার জিত। এইরকম বিনোদনহীন ডার্ক সিনেমা বানানোর ঝুঁকি আগেও নিয়েছি, আবারো নেব। নিজের কাজের নিরিখে ভুলগুলো শুধরে নিতে নিতে।’’
সৃর্জিত মুখার্জি পরিচালিত পরবর্তী সিনেমা ‘শাহজাহান রেজেন্সি’। এতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি প্রমুখ। খুব শিগগির সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার কাজ সৃজিতের হাতে রয়েছে। এ সিনেমা দুটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।