ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শকদের সঙ্গে আড্ডা দিবেন মিলন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। ছোট পর্দায় অভিনয় করে অনেক আগেই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। বড় পর্দায়ও তার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। ‘দেহরক্ষী, ‘পোড়ামন, ‘অনেক সাধের ময়না’, ‘ব্লাকমেইল’, ‘লালচর’, ‘রাজনীতি’-এর মতো বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।
আনিসুর রহমান মিলনের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে রয়েছে অসংখ্য ভক্ত। তার অভিনয় দেখে ভক্তরা মুগ্ধ হলেও তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ অনেকেই পান না। এবার মিলনের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন তার ভক্তরা। আড্ডা দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তরও দিবেন বলে জানিয়েছেন মিলন।
আগামীকাল রাত ৮টায় যেকোনো বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই মিলনের সঙ্গে কথা বলা যাবে। মিলনের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।
এ প্রসঙ্গে মিলন এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলালিংকের মাধ্যমে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার একটা দারুণ সুযোগ পেয়েছি। আগামী ৩০ অক্টোবর ঠিক রাত ৮টায় বাংলালিংক স্টারজোন সার্ভিসে আমি থাকব শুধু আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আপনারা আড্ডা দিতে রেডি তো? আমি কিন্তু রেডি। তাহলে দেরি কেন? এক্ষুণি আপনার বাংলালিংক নম্বর থেকে ডায়াল করুন ২২২৮৮ নম্বরে আর যুক্ত হয়ে যান আমার সঙ্গে।’