ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মান বাঁচানোর শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতেও অস্ট্রেলিয়াকে জিততে দেয়নি পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টির শেষটিতে গতকাল রাতে অস্ট্রেলিয়াকে ৩৩ রানে হারিয়ে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাবর আজমের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৫০ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের কাছে আবারো ধরাশয়ী অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা। ১৯.১ ওভারে ১১৭ রান তুলতেই অলআউট হয়ে যায় অ্যারন ফিঞ্চের দল।
১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাট হাতে সর্বোচ্চ ২১ রান করে করতে পেরেছেন মিচেল মার্শ ও বেন ম্যাকডার্মট। এছাড়া অ্যালেক্স ক্যারি ২০, ক্রিস লিন ১৫ ও ডিআর্চি শর্টের ১০ ছাড়া বাকিদের মধ্যে আর কেউ দু’অঙ্ক ছুঁতে পারেননি।
বল হাতে পাকিস্তানের হয়ে সাদাব খান ৪ ওভারে ১৯ রানের খরচায় ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান হাসান আলী। এছাড়া ফাহিম আশ্রাফ, মোহাম্মদ হাফিজ ও উসমান খান নেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ ৫০ রান করেন পাকিস্তানি ওপেনার বাবর আজম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে। এছাড়া ৩২ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ হাফিজ।
বল হাতে অস্ট্রেলিয়া হয়ে মিচেল মার্শ ২টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান অ্যাডাম জাম্পা, নিথান লিয়ন ও আন্দ্রে টাই।