ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমবাপে-ড্রাক্সলারের গোলে জিতল পিএসজি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানে উড়তে থাকা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবার জয় পেয়েছে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে গতকাল রাতে ২-০ ব্যবধানে জয় পেয়েছে থমাস টুখেলের শিষ্যরা।
মার্শেইয়ের মাঠে পিএসজির জয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে ও ইউলিয়ান ড্রাক্সলার। তাদের গোলে লিড ধরে রেখে জয় নিয়ে ফিরেছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬১ মিনিটে এমবাপেকে বিকল্প হিসেবে মাঠে নামান পিএসজি কোচ। মাঠে নেমেই চমক দেখান ফরাসি এ তারকা। ম্যাচের ৬৫ মিনিটে দলকে গোল উপহার দেন এমবাপে। ডি মারিয়ার পাস থেকে কোনাকুনি দুর্দান্ত এক শটে মার্শেইয়ের জালে বল পাঠান তিনি।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পিএসজির ব্যবধান দিগুণ করেন ড্রাক্সলার। তার গোলের পর ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
লিগে এ জয়ের ফলে ফরাসি লিগ ওয়ানের টেবিলের শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট এখন ১১ ম্যাচে ৩৩। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিলে। আর পিএসজির গতকাল রাতের প্রতিপক্ষ অলিম্পিক মার্শেইয়ে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার পঞ্চম অবস্থানে।