ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পগবা-মার্শিয়ালের গোলে ম্যানইউর জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ে ফিরল হোসে মরিনহোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। পল পগবা ও অ্যান্তনি মার্শিয়ালের গোলে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
লিগে নিজেদের শেষ ম্যাচে চেলসির বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ১-০ গোলে হারের পর ছন্দহীন ছিল রেড ডেভিলসরা। এবার লিগে এভারটনের বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তিতে রয়েছেন ম্যানইউ কোচ মরিনহো।
নিজেদের মাঠে ম্যাচের ২৭তম মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। স্বাগতিকদের হয়ে এ সময় গোলটি করেন ফরাসি তারকা পল পগবা। মার্শিয়াল এভারটনের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। শুরুতে পগবার স্পক কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে ফিরতি বল ডান পায়ের জোরালো শটে আবারো জালে পাঠান পগবা।
বিশ্রাম শেষে ম্যাচের ৪৯ মিনিটে ম্যানইউর ব্যবধান দিগুণ করেন মার্শিয়াল। এ সময় পগবার সহায়তায় ডি বক্সের বাইরে থেকে অসাধারন এক শটে জালে পাঠান ফরাসি তারকা মার্শিয়াল। ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে এভারটনের গিলফি সিগুর্ডসন একটি গোলের শোধ দেওয়ার পর লড়াই জমে উঠে।তবে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় ম্যানইউ।
চিরচেনা ওল্ড ট্রাফোর্ডে এ জয়ের ফলে ইংলিশ লিগে ১০ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চলতি মৌসুমে উড়তে থাকা লিভারপুল। অন্যদিকে ১০ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেডের পরের অবস্থানে রয়েছে এভারটন।