ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এল ক্লাসিকোতে কেউ ফেবারিট নয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে। তার চলে যাওয়াটা হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ, প্রতিপক্ষকে ছিড়েফুড়ে ফেলার মতো পারফরম্যান্স এখনো দেখাতে পারেনি। তাতে এটাই প্রমাণিত হচ্ছে রোনালদোর ছিলেন রিয়ালের জন্য অবিচ্ছেদ্য। যার অভাব কোনোভাবেই পূরণীয় নয়।
বার্সেলোনার প্রাক্তন কোচ পেপ গার্দিওলাও এমনটাই মনে করছেন। তার মতে রোনালদোকে ছাড়াও রিয়াল টপ টিম। কিন্তু রোনালদো না থাকায় এক মৌসুমে রিয়ালের ৫০ থেকে ৬০ টি গোল কম হবে। আজকের এল ক্লাসিকোতে তিনি অবশ্য কাউকেই ফেভারিট বলতে রাজি নন। তার মতে এল ক্লাসিকোতে যেকোনো কিছু হতে পারে।
রোনালদোর বিষয়ে গার্দিওলা বলেন, ‘রোনালদো থাকুক আর নাই থাকুক, রিয়াল মাদ্রিদ শীর্ষস্থানীয় দল। তবে তারা অনেক কিছু হারাবে। রোনালদো না থাকায় এক মৌসুমে রিয়াল ৫০ থেকে ৬০ গোল কম পাবে। রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়। সেটা শুধু তার গোল করার সক্ষমতার জন্যই নয়, গোলে সহায়তা করার ক্ষেত্রেও। আসলে তার অভাব অপূরণীয়।’
লা লিগার পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে আজ চির প্রতিদ্বন্দ্বি বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের এমন অবস্থা সম্পর্কে গার্দিওলা বলেন, ‘রিয়াল মাদ্রিদের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু আস্তে আস্তে অবণতি হচ্ছে। বিপত্তি দেখা দিচ্ছে। তবে এখান থেকে তারা উঠে আসার চেষ্টা অব্যহত রাখবে।’
আজকের এল ক্লাসিকোতে কে ফেভারিট? এমন প্রশ্নের অবশ্য কৌশলী উত্তর দিয়েছেন গার্দিওলা, ‘আসলে অধিকাংশ এল ক্লাসিকোতেই যেটা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট করে কাউকে ফেভারিট বলা যায় না। এল ক্লাসিকোতে আসলে কেউ ফেভারিট না। যেকোনো কিছু হতে পারে। বার্সেলোনা ঘরের মাঠে খেলবে। আর ঘরের মাঠে খেলার একটা আলাদা ওজন থাকে।’
গার্দিওলা মনে করেন রোনালদো ও মেসির মতো দুজন অসাধারণ খেলোয়াড়কে পাওয়াটা স্প্যানিশ ফুটবলের জন্য ভাগ্যের ব্যাপার ছিল। যারা এক দশক অসাধারণ ফুটবল উপহার দিয়েছে দর্শকদের।