ঢাকাSunday , 28 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সিরি ‘আ’তে জয়ে ফিরেছে জুভেন্টাস। পিছিয়ে পড়েও এম্পোলিকে ২-১ গোলে হারিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।
শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৮ মিনিটে পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। ১৬ গজ দূর থেকে গোল করে এম্পোলিকে লিড এনে দেন ফ্র্যান্সিস্কো কাপুতো।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জুভেন্টাস। ৫৪ মিনিটে জুভেন্টাস অধিনায়ক পাওলো দিবালাকে বক্সের ভেতর ফাউল করেন ইসমাঈল বেনাসের। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান রোনালদো।
৭০ মিনিটে দারুণ এক গোলে জুভেন্টাসকে এগিয়েও দেন রোনালদো। ২৫ গজ দূর থেকে পর্তুগিজ ফরোয়ার্ডের বুলেট গতির শট আশ্রয় নেয় স্বাগতিকদের জালে।
জুভেন্টাসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে রোনালদোর গোল হলো সাতটি। এর মধ্যে চারটিই লিগের শেষ তিন ম্যাচে।
এমনকি জুভেন্টাসের শেষ ১৪টি লিগ গোলেই সরাসরি জড়িয়ে আছে রোনালদোর নাম। সিআর-সেভেন নিজে সাত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি।
সিরি ‘আ’র শেষ সাত মৌসুমের চ্যাম্পিয়ন জুভেন্টাস ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির (২৮) চেয়ে তারা এগিয়ে আছে সাত পয়েন্ট।