ঢাকাSunday , 28 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় জয়ে শীর্ষে লিভারপুল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে কার্ডিফ সিটিকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ৪-১ গোলের বড় জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল।
লিভারপুলের দাপুটে জয়ে জোড়া গোল করেছেন সাদিও মানে। মোহাম্মদ সালাহ ও জারদান শাকিরি করেছেন একটি করে গোল।
অ্যানফিল্ডে শনিবার ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে লিভারপুল। সাফল্যও আছে দশম মিনিটেই। গোল করে দলকে এগিয়ে দেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে।
৭৭ মিনিটে কার্ডিফের প্যাটারসন একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ৯১৮ মিনিট পর গোল হজম করল লিভারপুল।
তবে ৮৪ থেকে ৮৭- চার মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা। প্রথমে নিজের জোড়া গোল পূর্ণ করেন মানে। আর অতিথিদের জালে চতুর্থ পেরেক ঠুকে দেন বদলি হিসেবে নামা শাকিরি।
এই জয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ২১ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।