ঢাকাSaturday , 27 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিয়াম-পূজা’র প্রেমের বাক্স

Link Copied!

বিনোদন প্রতিবেদক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘দহন’। সিনেমাটির কাজ দ্রুত এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ নভেম্বর ‘দহন’ সারাদেশে ‍মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই সিনেমার ফাস্ট লুক প্রমো ও ‘হাজীর বিরিয়ানি’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে। এবার প্রকাশ করা হলো সিনেমার দ্বিতীয় গান।
‘প্রেমের বাক্স’ শিরোনামের এই গানটির গীতিকার শাহ আলম সরকার। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গানটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন সিয়াম ও পূজা। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। এছাড়াও এতে অভিনয় করছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ। সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল।
সিনেমার গল্পে দেখা যাবে, নানা বিষয়কে কেন্দ্র করে ডাকা হয় হরতাল। এতে বিপাকে পড়েন জনগণ। শুধু তাই নয়, হরতাল মাঝে মাঝে ভয়াবহ বিপদও ডেকে আনে। সিনেমায় নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। পূজা একজন গার্মেন্টস কন্যার চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে সাংবাদিক হিসেবে দেখা যাবে জাকিয়া বারী মমকে।