ঢাকাSaturday , 27 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক বন্ধ করার কথা ভাবছেন সৌম্য

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমকে আজকাল ভার্চুয়াল ভাইরাস বলে উল্লেখ করতে চান অনেকেই। ফেসবুকে আসক্ত হয়ে বেশি সময় দিতে গিয়ে মূল লক্ষ্য থেকে দূরে চলে যান কেউ কেউ। একজন মানুষ হিসেবে খেলোয়াড়রাও এর বাইরে নন।
বাংলাদেশ দলের ক্রিকেটাদের ফেসবুকে আসক্তি ও অপব্যবহারের কথা আগেও জানা গেছে। ক্রিকেটার হিসেবে একজনের ধ্যান-জ্ঞ্যান ওই বিষয়কে কেন্দ্র করেই গড়ে উঠা দরকার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ডাক পেয়ে আলো ছড়ানো সৌম্য সরকারও কথা বলেছেন ফেসবুকের নেতিবাচক দিক নিয়ে নিয়ে। ইতিবাচক থাকতে গতকাল ম্যান অব দ্য ম্যাচ জয়ী এ তারকা ফেসবুক ব্যবহার বন্ধ করার কথা ভাবছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের একাদশে জায়গা না পেলেও শেষটিতে ডেকে নেওয়া হয় সৌম্য সরকারকে। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সৌম্য। নিজের খারাপ সময় কিভাবে মুকাবিলা করছেন জানতে চাইলে সৌম্য বলেন, ‘আমার কাছে মনে হয় আমি বাইরের কথা বেশি শুনতাম। ফেসবুকটা যখন ব্যবহার করতাম, তখন নেতিবাচক মন্তব্য গুলো আসতো অনেক, যা মাথায় গেঁথে যেত। মানুষ ইতিবাচক জিনিসটা লিখে না এবং নিজেও পারে না। এমন এক একটা শিরোনাম আসত, যেন আমি সবই খারাপ করেছি। আর আমরা বাংলাদেশিরা শিরোনামটাই বেশি পড়ি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য যে কারো ওপরই খারাপ প্রভাব ফেলতে পারে। অথচ একটি ইতিবাচক প্রশংসা যে কাউকেই ভালো করার অনুপ্রেরণা দেয়। কোনো দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য বরাবর কাজ করার কথা জানিয়েছেন সৌম্য। ফেসবুক যতটুকু ভালো কিছু দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। তাই ফেসবুক বন্ধ রাখার কথা জানিয়ে বাঁহাতি এ পেসার বলেন, ‘ফেসবুক ব্যবহার বন্ধ করব ভেবেছি, নেতিবাচক জিনিস গুলো কম নিব। মানুষের সাথে কথা কম বলব। শুধু ইতিবাচক জিনিস নিয়েই বেশি ভাবার চেষ্টা করেছি। অনুশীলনও কম করতাম তখন। যখন খারাপ যায় তখন সবই খারাপ যায়, ভাল করলেও খারাপ হয়। একটু বন্ধুদের সাথে বেশি সময় কাটাতাম সেই সময়ে।’