ঢাকাThursday , 25 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাদের ‘চিলেকোঠার সংসার’

Link Copied!

বিনোদন ডেস্ক : নায়না আধুনিক মেয়ে। একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। কাজ ভালোবাসে। সময় মেনে চলার চেষ্টা করে। একদিন এক মিটিংয়ে তার উপস্থিত হওয়ার সময় প্রায় ছুঁই ছুঁই, কিন্তু জ্যামের কারণে গাড়ি দাঁড়িয়ে। এদিকে গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো পাশেই অফিস। গাড়ি ঘুরে আসতে অনেক সময় লাগবে বলে নেমে রাস্তা পার হতে যায়। মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে যায় কিন্তু দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি খেয়াল করে না। তবে অচেনা এক যুবক তাকে রক্ষা করে। রাজন নামের যুবকটি তার কাণ্ড দেখে ধমক দেয়। তাড়া থাকায় নায়না দ্রুত অফিসে চলে আসে।
এদিকে রাজন যে কোম্পানিতে চাকরি করে সে প্রতিষ্ঠানটি কর্মচারীদের তিন মাসের বেতন না দিয়ে বন্ধ ঘোষণা করে। তারপর থেকে হন্যে হয়ে সে চাকরি খুঁজছে। এদিকে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। সব মিলিয়ে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে রাজন। একপর্যায়ে নায়নার অফিসে রাজনের চাকরি হয়। কিন্তু তারপর শুরু হয় নতুন সমস্যা।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘চিলেকোঠার সংসার’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রিদম খান শাহীন। এতে রাজন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা আহমেদ। আর নায়না চরিত্রে অভিনয় করেছেন নওশীন।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।