ঢাকাThursday , 25 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডি মারিয়া বাঁচালেন পিএসজিকে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : যোগ করা সময়ের খেলা চলছে। যেকোনো সময় শেষ বাঁশি বাজাবেন রেফারি। ২-১ গোলে পিছিয়ে পিএসজি। জুলিয়ান ড্র্যাক্সলারের বাড়ানো বলটা প্রতিপক্ষের ডি বক্সের একটু বাইরে পেলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। সেখান থেকে বাঁ পায়ের বাঁকানো শটে ওপরের কোণা দিয়ে জালে পাঠালেন আর্জেন্টাইন তারকা।
ডি মারিয়ার শেষ মুহূর্তের ওই গোলেই চ্যাম্পিয়নস লিগে কাল পরাজয় এড়িয়েছে পিএসজি। ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে ম্যাচের ২৯ মিনিটে পিছিয়ে পড়েছিল নেইমার, এমবাপে, কাভানি, ডি মারিয়াদের পিএসজি। গোল করে নাপোলিকে এগিয়ে দেন লরেঞ্জো ইনসিনিয়ে।
দ্বিতীয়ার্ধে মারিও রুইয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে পিএসজি। অবশ্য ৭৭ মিনিটে ড্রিয়েস মার্টেন্সের গোলে পিএসজির মাঠ থেকে জয় নিয়ে ফেরার পথেই ছিল অতিথিরা। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি মারিয়ার ওই গোল শুধু নাপোলির জয়ই কেড়ে নেয়নি, নিশ্চিত করে পিএসজির এক পয়েন্টও।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে লিভারপুল। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নাপোলি। পিএসজি ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। সবার নিচে থাকা বেলগ্রেডের ১ পয়েন্ট।