ঢাকাThursday , 25 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালাহর জোড়া গোলে লিভারপুলের বড় জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে মোহাম্মদ সালাহর জোড়া গোলে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।অ্যানফিল্ডে বুধবার রাতে লিভারপুলের হয়ে অন্য দুটি গোল করেছেন রবার্তো ফিরমিনো ও সাদিও মানে।
ঘরের মাঠে ম্যাচের ২০ মিনিটে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ।
বিরতির পর শুরুতেই (৫১ মিনিট) পেনাল্টি থেকে নিজের জোড়া গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলেন সালাহ। লিভারপুলের জার্সিতে এটি তার ৫০তম গোল। আর ৮০ মিনিটে অতিথিদের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন মানে।
এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নাপোলি। পিএসজি ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। সবার নিচে থাকা বেলগ্রেডের ১ পয়েন্ট।