ঢাকাWednesday , 24 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশংসা কুড়াচ্ছেন ইমরান-দর্শনা

Link Copied!

বিনোদন ডেস্ক : নীল সমুদ্রের সঙ্গে যেন মিশে গেছে নীল আকাশ। ব্যাকুল ঢেউ এসে আছড়ে পড়ছে পাড়ে। আর তার পাশে বিস্তর বেলাভূমি। সেখানে দাঁড় করানো একটি ব্যক্তিগত গাড়ি। এর পাশে দাঁড়িয়ে দুজন নারী-পুরুষ। টপ শটে এমন দৃশ্য দেখা যায়। বলছি, ‘মেঘের ডানায়’ গানের মিউজিক ভিডিওর কথা।
গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও ভারতের মধুবন্তী বাগচি। গানটির কথা ও সুর করেছেন সৈয়দ নাফিস। সংগীতায়োজন করেছেন সৈয়দ নাফিস ও শুভ্র রাহা। এতে মডেল হয়েছেন ইমরান ও কলকাতার অভিনেত্রী দর্শনা। ভিডিওটি নির্মাণ করেছেন সুশোভন দাস। গতকাল মঙ্গলবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে।
এটি নির্মাণের জন্য সমুদ্রসৈকতে দৃষ্টিনন্দন সেটও তৈরি করা হয়। ভিডিওর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে আসে। মিউজিক ভিডিওটি প্রকাশের পর দর্শক-শ্রোতারা এমন নানা ইতিবাচক মন্তব্য করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি প্রায় ১ লাখ ৩০ হাজারবার দেখা হয়েছে।

‘মেঘের ডানায়’ গানটি দেখতে ক্লিক করুন