ঢাকাWednesday , 24 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরের ভক্ত বলে কথা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান। বিশ্বে তার অসংখ্য ভক্ত রয়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে এ অভিনেতার প্রতি চীনা ভক্তদের ভালোবাসা মনে হয় একটু বেশি!
আমির খানের পরবর্তী সিনেমা থাগস অব হিন্দোস্তান। কয়েকদিন পরই মুক্তি পাবে সিনেমাটি। শুধু এ সিনেমা দেখার জন্য চীন থেকে আমিরের ভক্তরা ভারতে ছুটে আসার পরিকল্পনা করছেন। এক বিবৃতির বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অনেক পরে চীনে থাগস অব হিন্দোস্তান সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আমিরের চীনা ভক্তরা। তাই সিনেমাটি মুক্তির সঙ্গে সঙ্গে তা উপভোগ করতে চান তারা। এ জন্য মুক্তির সময়ই ভারতে ছুটে আসবেন তারা।
আমিরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা দঙ্গল ও সিক্রেট সুপারস্টার। চীনে মুক্তির পরই সেখানকার দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। বক্স অফিসে যথাক্রমে ১৪০০ ও ৮১০ কোটি রুপি আয় করে সিনেমা দুটি। এছাড়া আমিরের পিকে সিনেমাটিও চীনে হিটের তকমা পেয়েছে।
শুধু তাই নয়, কিছুদিন আগে কলকাতায় একটি অনুষ্ঠানে দেশটির কনস্যুল জেনারেল মা ঝানাউ জানান, চীনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় আমির। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘চীনে আমার এই তারকাখ্যাতির কৃতিত্ব চীনা দর্শকদের। চীনে মার্কেট গড়ার জন্য আমি কোনো বিশেষ কৌশল অবলম্বন করিনি। এটি এমনিতেই হয়েছে, দর্শক আমার সিনেমা দেখেছে এবং সেগুলো পছন্দ করতে শুরু করেছে। সুতরাং সকল কৃতিত্ব তাদের।’
থাগস অব হিন্দোস্তান সিনেমাটিতে আমিরের চরিত্রের নাম ফিরাঙ্গি। এছাড়া ‘সবচেয়ে বড় থাগ’ হিসেবে পর্দায় হাজির হবেন অমিতাভ বচ্চন। পাশাপাশি আছেন নির্দয় ইংরেজ শাসক জন ক্লাইভ। এতে ক্যাটরিনার চরিত্রটির নাম সুরাইয়া। তার রূপের জাদুতে ঘায়েল করবেন দর্শকদের। অন্যদিকে তিরের আঘাতে কুপোকাত করতে তৈরি ফতিমা সানা শেখ। তার চরিত্রের নাম জাফিরা।
সিনেমাটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে আমির খানের ধুম-থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে থাগস অব হিন্দোস্তান।