ঢাকাWednesday , 24 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাখতারের বিপক্ষে উড়ন্ত জয় সিটির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে এবার চ্যাম্পিয়ন লিগেও দারুণ ফর্মে ম্যানচেস্টার সিটি। ‘এফ’ গ্রুপের ম্যাচে এবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৩-০ গোলে উড়ন্ত জয় পেয়েছে পেপ গার্দিওলার দলটি।
চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লিওর বিপক্ষে হারের পর আর পিছু তাকাতে হয়নি ম্যানসিটিকে। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের টানা দ্বিতীয় জয় পেয়েছে দলটি। প্রতিপক্ষের মাঠে গতকাল সিটির জয়ে একটি করে গোল করেন ডেভিড সিলভা, এমরেকি লাপোর্তে ও বের্নান্দো সিলভা।
ম্যাচের ৩০ মিনিটে সিটিকে এগিয়ে দেন ডেভিড সিলভা। এরপর বিশ্রামে যাওয়ার আগেই ব্যবধান বাড়ায় সিটিজেনরা। ম্যাচের ৩৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান লাপোর্তে। বিশ্রাম শেষ ম্যাচের ৭০ মিনিটে শাখতারের জালে শেষ গোলটি করেন বের্নান্দো সিলভা।
শেষ দুই ম্যাচের টানা জয়ে এখন ‘এফ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পেপ গার্দিওলার প্রশিক্ষিত ম্যানসিটি। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অলিম্পিক লিঁও।